মালয়েশিয়ায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬'তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে, আলোচনা সভা ও সংস্কৃতিক অনুষ্ঠান করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মালয়েশিয়া। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মালয়েশিয়া'র আহ্বায়ক ডক্টর এস এম রহমান তনুর সভাপতিত্বে এবং সদস্য সচিব শামসুল আলম হেলাল শিকদারের সঞ্চালনায় এই অনুষ্ঠান হয়।
রোববার (২৩ আগষ্ট) কুয়ালালামপুর একটি হোটেলে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি, গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী।
প্রধান বক্তার বক্তব্য দেন মালয়েশিয়া বিএনপি'র সভাপতি প্রকৌশল বাদলু রহমান খান বাদল। অনুষ্ঠানে বিশেষ বক্তা ছিলেন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (যুগ্ম সম্পাদক পদমর্যাদা) মোহাম্মদ সেলিম হোসেন।
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান জাহিন এবং গোপালগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি রওশন আরা।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মোহাম্মদ ইসফাক হোসাইন। এবং শুভেচ্ছা বক্তব্য দেন স্বেচ্ছাসেবক দল মালয়েশিয়া শাখার যুগ্ন আহ্বায়ক মোশাররফ হোসেন (হৃদয়)।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মাঝে আরও বক্তব্য দেন মালয়েশিয়া বিএনপির সহ-সভাপতি তালহা মাহমুদ, সহ-সাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক মির্জা সালাউদ্দিন, মালয়েশিয়া যুবদলের সভাপতি জসিম উদ্দিন, জাসাস মালয়েশিয়ার আহ্বায়ক শেখ আসাদুজ্জামান মাসুম।
আমন্ত্রিত অতিথিদের মাঝে আরও ছিলেন, মালয়েশিয়া বিএনপির সহ-সভাপতি দাতু আব্দুল জলিল লিটন, সহ-সভাপতি সাখাওয়াত হোসেন, সহ-সাধারণ সম্পাদক এসএম নিপু, দপ্তর সম্পদ আমিনুল ইসলাম রতন, ক্রীড়া সম্পাদক আরিফুল ইসলাম, যুবদল মালেশিয়া শাখার, সাধারণ সম্পাদক রমজান আলী, সিনিয়র সহ-সভাপতি নূরে সিদ্দিকী সুমন, সহ-সভাপতি শেখ সেলিম, নাজমুল হাসান, খালিদ হাসান রিপন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান বিন সিরাজ, সাংগঠনিক সম্পাদক রাসেল রানা, সহ- সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান বাবু, প্রচার সম্পাদক বাদল করার, জাসাস মালয়েশিয়ার সদস্য সচিব ইমতিয়াজ আবির, প্রফেসর মোহাম্মদ সাইফুর রহমান, শ্যামপুর থানা বিএনপির যুগ্ন আহবায়ক মোহাম্মদ মফিজুর রহমান মাসুম, চৌকিট শাখা বিএনপির প্রধান উপদেষ্টা মিজানুর রহমান সুমন এবং ছাত্রদল নেতা আদিব আনজুম অর্ণবসহ মালয়েশিয়া বিএনপি'র বিভিন্ন শাখা কমিটির নেতারা।
স্বেচ্ছাসেক দল মালয়েশিয়া শাখার নেতাদের মাঝে বক্তব্য দেন যুগ্ন আহবায়ক গোলাম কবির, এমএম মোজাম্মেল হক প্রধান, মাহফুজুর রহমান, এম মাহফুর রহমান সোহেল, মোহাম্মদ সোহেল, এবং মিজানুর রহমান মিজু।
স্বেচ্ছাসেবক দল মালয়েশিয়া শাখার নেতাদের মাঝে উপস্থিত ছিলেন, যুগ্ন আহবায়ক আখতারুজ্জামান, মহিউদ্দিন মহিন , আক্তার গাজী।
অধীনস্থ শাখা কমিটির নেতাদের মাঝে আরো বক্তব্য দেন ইপো প্রদেশ শাখার আহ্বায়ক মোহাম্মদ আজিজুল হক ওয়াজেদ, গোমবাক শাখার আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম, হাংতুয়া শাখার আহ্বায়ক ইঞ্জিনিয়ার আব্দুস শুক্কুর মুহাম্মদ অনিক, পেনাং প্রদেশ শাখার সদস্য সচিব কামরুল হাসান কামাল।
স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, সদস্য আজিজুল হক, আব্দুল ওয়াদুদ তোতা, ওসমান গনি, মান্নান খান, মোঃ সজিব, ফোরকান শাহ, উত্তম কুমার চৌধুরী, সাইফুল মিয়া, পলাশ তালুকদার, হাসিব ইসলাম শান্ত, আলম হোসেন, আলীম উল্লাহ, মহর উদ্দিন খান রাজা, মোঃ হাসান, আদনান রাজীব, মোঃ আনোয়ার হোসেন, আওলাদ হোসেন, মোঃ ইরফান হোসেন, কৌশিক আহমেদ, মোহাম্মদ নাসির উদ্দিন, দোস মোহাম্মদ, জিল্লুর রহমান, নোমান, আনোয়ার, দিদার আলম, নাঈম আহমেদ, হারুন, মোজাম্মেল, মোঃ কাউসার, মোহাম্মদ বাহারুল ইসলাম, লিটন, রহিম, মিথুন, মিরাজ, মোহাম্মদ পারভেজ মিয়া, গিয়াস উদ্দিন, মোঃ আকাশ, মোহাম্মদ মিল্লাত হোসেন, মোহাম্মদ জামাল, মোহাম্মদ রাজিব খান, মোহাম্মদ লাবলু, মোহাম্মদ জুয়েলসহ অনেকে।
অনুষ্ঠানে আলোচনা সভা শেষে, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতাদের রাজনীতিতে অসামান্য অবদান এবং আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা পান করার জন্য, স্বেচ্ছাসেবক দল মালয়েশিয়ার শাখার পক্ষ থেকে সম্মাননা সূচক ক্রেস্ট প্রদান করা হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে, কেক কেটে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।
আগত অতিথিদের সামনে মালয়েশিয়ার বাংলাদেশ কমিউনিটি এবং বিভিন্ন শিল্পীদের যৌথ অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত এবং নৃত্য পরিবেশন করা হয়।
Comments