২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু ১৪ মার্চ
২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি পিছিয়ে নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বছরের ১৪ মার্চ থেকে এ পরীক্ষা শুরু হবে। লিখিত পরীক্ষা চলবে ১৫ এপ্রিল পর্যন্ত।
সোমবার (২৩ আগস্ট) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে পরীক্ষার নতুন সময়সূচি নির্ধারণ করা হয়। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আক্তারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে আগামী ৭ জানুয়ারি থেকে সারা দেশে এসএসসি ও সমমান পরীক্ষা শুরুর কথা ছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পূর্বনির্ধারিত সময়ের তুলনায় প্রায় দুই মাস পিছিয়ে পরীক্ষা শুরু হচ্ছে।
পরীক্ষার বিস্তারিত সময়সূচি পরবর্তী সময়ে শিক্ষা বোর্ডগুলো থেকে জানানো হবে।
Comments