মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে ২৫ রিক্রুটিং এজেন্সি
মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোর জন্য বাংলাদেশের ২৫টি রিক্রুটিং এজেন্সিকে মনোনীত করা হয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে এ তথ্য।
মন্ত্রণালয়ের দেওয়া তালিকা অনুযায়ী মালয়েশিয়ায় কর্মী পাঠানোর জন্য মনোনীত ২৫টি রিক্রুটিং এজেন্সি হলো—বাংলাদেশ ওয়ান ওভারসিজ লিমিটেড, বেঙ্গল হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট, জেনারেল ট্রেডিং কম্পানি, মেসার্স ইউনাইটেড গালফ সার্ভিসেস, আনেসা এয়ার ইন্টারন্যাশনাল, আত-তাকওয়া ওভারসিজ লিমিটেড, আর্থ-স্মার্ট বাংলাদেশ লিমিটেড, খান জাহান আলী ওভারসিজ, মেসার্স আল-শুক্তো ওভারসিজ, মাদারল্যান্ড ওভারসিজ লিমিটেড, রিফা ইন্টারন্যাশনাল, ভেলি ট্রেড ইন্টারন্যাশনাল, এ-প্লাস ইন্টারন্যাশনাল, আল-হায়াত ওভারসিজ, ভালুকা ওভারসিজ, ব্রাদার্স ট্রেডিং অ্যান্ড কনট্রাক্টিং লিমিটেড, চাঁদপুর ইন্টারন্যাশনাল, কান্ট্রি এমপ্লয়মেন্ট এজেন্সি, গুডনেস সার্ভিসেস লিমিটেড, জুয়েল রিংকু এন্টারপ্রাইজ, মেসার্স সাতক্ষীরা ইন্টারন্যাশনাল, ম্যানগ্রোভ ক্যারিয়ার লিংক, নেবার অ্যাসোসিয়েটস লিমিটেড, তানিয়া ট্রেড ইন্টারন্যাশনাল এবং দ্য অ্যাংকর কেয়ার গ্লোবাল মাইগ্রেশন।
মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মী নিয়োগ পুনরায় চালুর প্রক্রিয়ার মধ্যেই এ তালিকা সামনে এলো। গত জুলাইয়ে বাংলাদেশ সরকার জানিয়েছিল, সব খাতে বাংলাদেশি কর্মী নিয়োগ পুনরায় চালু করতে সম্মত হয়েছে মালয়েশিয়া এবং আগস্টের শেষ সপ্তাহ থেকে কর্মী পাঠানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
Comments