ডুইসেলডর্ফে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে ব্যবসা ও কূটনীতি নিয়ে বিশেষ সেমিনার
জার্মানিতে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে দেশটির নর্দরাইনভেস্টফালেন অঙ্গরাজ্যের ডুইসেলডর্ফে নগরীর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি IHK এর যৌথ উদ্যোগে "Business Meets Diplomacy : Current Business and Investment Opportunities in Bangladesh"(বাণিজ্য ও কূটনীতির মেলবন্ধন: বাংলাদেশে বর্তমান ব্যবসা ও বিনিয়োগের সুযোগ)" শীর্ষক দিনব্যাপী একটি সেমিনারের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জুলকার নাইন। অনুষ্ঠানে একটি পাওয়ারপয়েন্টের মাধ্যমে একটি পরিকল্পনা উপস্থাপনা করেন যাতে বাংলাদেশের আমদানি রপ্তানি বাণিজ্য এবং বিনিয়োগের গতি প্রকৃতি এবং ভবিষ্যৎ সম্ভাবনার বিষয় সমূহ(হালকা ইঞ্জিনিয়ারিং শিল্প, সেমিকন্ডাক্টর প্যাকেজিং, ইভি ব্যাটারি সোলার প্যানেল , ডাটা সেন্টারসহ আরো নানা বিষয় তুলে ধরা হয় । এতে ব্যবসা ও বিনিয়োগে বাংলাদেশের সক্ষমতা, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকারের উদ্যোগ এবং প্রণোদনার বিষয়টির একটি তুলনামূলক ব্যাখ্যা উপস্থিত সকল ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের বেশ দৃষ্টি আকর্ষণ করেছে ।
এসময় অন্যানদের মধ্যে আরো বক্তব্য রাখেন, ডুইসেলডর্ফের চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি IHK এর ব্যবস্থাপনা পরিচালক ও এর আন্তর্জাতিক বাজার বিশেষজ্ঞ ছাড়াও ALTIOS এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, BMZ ( Federal Ministry for Economic Cooperation and Development) এর প্রতিনিধি, OAV ( East Asian Association ) এর রিজনাল ম্যানেজার দক্ষিণ এশিয়া, GTAI ( Germany Trade and Invest) এর দক্ষিণ এশিয়া প্রতিনিধি, WILO এর পরিচালক, বিনিয়োগকারী প্রতিষ্ঠান OSPIG এর ব্যবস্থাপনা পরিচালক, স্থানীয় ব্যাংক Sparkassen এর ব্যবস্থাপনা পরিচালকসহ অনেকে। এসময় বক্তারা বাংলাদেশে ব্যবসা সম্প্রসারণ ও বিনিয়োগের বিভিন্ন ইস্যুতে তাদের আশাবাদ ব্যক্ত করেন।
সেমিনারে জার্মানির নর্থ রাইনভেস্টফালেন প্রদেশের কমপক্ষে ২০টি কোম্পানি ও সংস্থা অংশগ্রহণ করে।
Comments