বিএনপির স্থায়ী কমিটিতে রিজভীসহ ৪ নেতা
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে চার জ্যেষ্ঠ নেতাকে জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে মনোনীত করেছে।
শনিবার (১৫ আগস্ট) বিএনপির সহদপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
নতুন মনোনীত নেতারা হলেন, অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, মো. আমান উল্লাহ আমান, ফরহাদ হালিম এবং মো. ইসমাইল জবিউল্লাহ।
দলের পক্ষ থেকে পাঠানো এক বার্তায় বলা হয়েছে, সাংগঠনিক গতিশীলতা বাড়ানো এবং দলীয় সিদ্ধান্তের ভিত্তিতে এই চার নেতাকে জাতীয় স্থায়ী কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।
বিএনপি আশা করছে, নতুন দায়িত্ব পাওয়া নেতারা তাদের অভিজ্ঞতা, মেধা ও বিচক্ষণতা কাজে লাগিয়ে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। তাদের পরামর্শ ও সিদ্ধান্ত দলের পাশাপাশি জনগণের স্বার্থেও কার্যকর ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করছে দলটি।
Comments