রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৮১৮ মামলা
রাজধানীতে ট্রাফিক আইন অমান্য করায় তাদের বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ অভিযান পরিচালনা করে ৮১৮টি মামলা করেছে। বুধবার (১২ আগস্ট) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
ডিএমপির তথ্যমতে, ট্রাফিক-রমনা বিভাগে ৮টি বাস, ১টি ট্রাক, ৮টি কাভার্ডভ্যান, ১০টি সিএনজি ও ৪০টি মোটরসাইকেলসহ মোট ১৪৫টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১২টি বাস, ৭টি ট্রাক, ২টি কাভার্ডভ্যান, ১৯টি সিএনজি ও ৯৫টি মোটরসাইকেলসহ মোট ১৭২টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ১৪টি বাস, ২টি ট্রাক, ১৯টি কাভার্ডভ্যান, ৪৯টি সিএনজি ও ১৪৭টি মোটরসাইকেলসহ মোট ২৭৬টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ২৭টি বাস, ২১টি ট্রাক, ১৫টি কাভার্ডভ্যান, ১১টি সিএনজি ও ৪০টি মোটরসাইকেলসহ মোট ১৮০টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৩টি বাস, ৬টি ট্রাক, ৮টি কাভার্ডভ্যান, ২২টি সিএনজি ও ৮৪টি মোটরসাইকেলসহ মোট ১৯৮টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ২৩টি বাস, ২৯টি ট্রাক, ৪০টি কাভার্ডভ্যান, ৪১টি সিএনজি, ১৫২টি মোটরসাইকেলসহ মোট ৪০৪টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ২০টি বাস, ১৩টি ট্রাক, ১২টি কাভার্ডভ্যান, ২১টি সিএনজি ও ৯০টি মোটরসাইকেলসহ মোট ২৩৭টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ২৯টি বাস, ৩টি ট্রাক, ৬টি কাভার্ডভ্যান, ২১টি সিএনজি ও ৭০টি মোটরসাইকেলসহ মোট ২০৬টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৬৩৯টি গাড়ি ডাম্পিং ও ৩১২টি গাড়ি রেকার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।
Comments