দেশে হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু
দেশজুড়ে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জন শিশু মৃত্যুবরণ করেছে। এ নিয়ে এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যস বেড়ে দাঁড়িয়েছে ৮৯০ জনে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক প্রতিবেদনে এ সব তথ্য নিশিচত করা হয়।
স্বাস্থ্য অধিদফতর জানায়, হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন রোগী ১ হাজার ২৫ জন।
গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মোট ৮৯০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গে ৭৯১ জন ও হামে আক্রান্ত হয়ে ৯৯ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৪০ হাজার ৭৬, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৭ হাজার ৫৪৩। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ২১ হাজার ৯০৮ রোগী, যাদের মধ্যে ১ লাখ ১৭ হাজার ৬৯০ জন ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরেছে।
Comments