ঢাকা মেডিকেলে এক কারাবন্দির মৃত্যু
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আলাউদ্দিন (৩০) নামে এক কারাবন্দি মৃত্যুবরণ করেছেন। মৃত কারাবন্দির কয়েদি নম্বর ৩১/এ। তার বাবার নাম মজিদ মোল্লা।
বুধবার (১২ আগস্ট) ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
এর আগে, সকাল সাড়ে ৯টার দিকে অসুস্থ অবস্থায় ঢাকা কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জ থেকে কারা কর্তৃপক্ষের নির্দেশে কয়েকজন কারারক্ষী তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন।
Comments