সৌদি আরবে ভয়াবহ অগ্নিকাণ্ড: নিহত ১৬ বাংলাদেশির পরিচয় প্রকাশ
সৌদি আরবের রাজধানী রিয়াদের শিফা থানাধীন মুসা সানাইয়া শিল্প এলাকায় একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ১৬ জন প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। ইতোমধ্যে নিহতদের প্রাথমিক পরিচয় পাওয়া গেছে।
নিহতদের এলাকাভিত্তিক বিবরণ
প্রাথমিক তথ্যানুযায়ী, নিহতদের অধিকাংশই উত্তরাঞ্চলের তিন জেলার বাসিন্দা। এর মধ্যে নওগাঁর আত্রাই উপজেলার সর্বোচ্চ ১৩ জন, নাটোরের নলডাঙ্গা উপজেলার দুজন এবং রাজশাহীর বাগমারা উপজেলার একজন রয়েছেন।
নওগাঁর আত্রাই উপজেলার নিহত ১৩ জন: গন্ডগোহালী গ্রামের মো. রুবেল প্রামাণিক (পিতা: মো. সাইদুর রহমান),মো. কলিমউদ্দিন (পিতা: মৃত বজলুর প্রামাণিক) মো. মোহন ও মো. সুমন (পিতা: গুফফার প্রামাণিক),খরস্রোতা গ্রামের মজিদুল (পিতা: মজনু) এবং আব্দুল জলিল, উজানপই গ্রামের ফরিদ, ডুবাই গ্রামের শুভ ও সুমন, বোয়ালা গ্রামের হৃদয়, নওগাঁ গ্রামের শাহিন, সাদনগর গ্রামের সাগর, এ ছাড়া মিনহাজ নামের আরও একজনের গ্রামের নাম প্রাথমিকভাবে জানা যায়নি।
নাটোরের নলডাঙ্গা উপজেলার নিহত ২ জন: দিঘীরপাড় গ্রামের শামিম, খাজুরা গ্রামের সাব্বির
রাজশাহীর বাগমারা উপজেলার নিহত ১ জন:
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে নিহতদের পরিচয় ও বিস্তারিত তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। অগ্নিকাণ্ডের এই মর্মান্তিক ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
Comments