জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে জামায়াতের বিক্ষোভ মিছিল
জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার এবং মাদক ও আইন শৃঙ্খলার অবনতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে টাঙ্গাইল জেলা ও সদর উপজেলা জামায়াতে ইসলামী। শনিবার (১ আগস্ট) সকালে টাঙ্গাইল শহীদ মিনারের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাসস্ট্যান্ডে সমাবেশ শেষ হয়।
এ সময় টাঙ্গাইল শহর জামায়াতের আমীর অধ্যাপক মিজানুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সদর উপজেলা সেক্রেটারি আলমগীর হোসেনের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন- কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও টাঙ্গাইল জেলা আমীর আহসান হাবীব মাসুদ।
এতে বক্তব্য রাখেন- সদর উপজেলা আমীর অধ্যাপক ইকবাল হোসাইন বাদল, হাসান আল মামুন, শাহীন মিঞা, মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা রুহুল আমিন প্রমুখ।
প্রধান অতিথি আহসান হাবীব মাসুদ বলেন, স্বাধীনতার ৫৫ বছর পরেও এ দেশ পরিবারতন্ত্র ও দুর্নীতি থেকে মুক্ত হতে পারল না। জুলাই বিপ্লবোত্তর বাংলাদেশে যে সনদে আপনারা স্বাক্ষর করেছিলেন সেই সনদ বাস্তবায়নের মাধ্যমে এ সকল সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। সুতরাং জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে কোনো গড়িমসি জনগণ মেনে নিবে না।
Comments