জনগণের মধ্যে বিভাজনের চক্রান্ত বাস্তবায়ন করতে দেওয়া হবে না: তথ্যমন্ত্রী
ধর্ম বা অন্য কোনো বিষয়ের ভিত্তিতে দেশের জনগণের মধ্যে বিভেদ ও বিভাজন তৈরি করার যেকোনো চক্রান্ত কঠোরভাবে প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
শুক্রবার (৩১ জুলাই) দুপুরে বরিশাল জেলার বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী স্পষ্ট করে জানান, কোনো বিশেষ গোষ্ঠী বা স্বার্থান্বেষী মহলকে দেশের জনগণের মধ্যে বিভেদ সৃষ্টি করতে দেওয়া হবে না। ধর্মকে ব্যবহার করে কোনো রাষ্ট্রকে গ্রাস করার অপচেষ্টা মানবতা ও ধর্মের মূল মর্মবাণীর পরিপন্থী এবং এটি সরাসরি সৃষ্টিকর্তার বিরোধিতার শামিল বলে মন্তব্য করেন তিনি। রাজনৈতিক দল ও নেতাদের সব ধরনের বক্তব্য এবং কার্যক্রমের মূল লক্ষ্য জনগণের কল্যাণ নিশ্চিত করা হওয়া উচিত বলে উল্লেখ করেন তিনি। বিগত নির্বাচন প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, দেশের মানুষ তাদের নিজেদের প্রয়োজন ও স্বার্থেই বিএনপিকে ভোট দিয়ে বিজয়ী করেছে।
Comments