মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নির্বাহী কমিটিতে দায়িত্ব পেলেন ফজলুর রহমান
কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. ফজলুর রহমান বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের পুনর্গঠিত নির্বাহী কমিটিতে সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন। সম্প্রতি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
'বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট আইন, ২০১৮'-এর ১৩ ধারার বিধান অনুযায়ী এই নির্বাহী কমিটি পুনর্গঠন করা হয়েছে।
কমিটির সভাপতি: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান।
নির্বাহী কমিটির সদস্য: অ্যাডভোকেট মো. ফজলুর রহমান (সংসদ সদস্য, কিশোরগঞ্জ-৪), ইশরাক হোসেন (সংসদ সদস্য, ঢাকা-৬ ও মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী), মো. মনিরুল হক চৌধুরী (সংসদ সদস্য, কুমিল্লা-৬), জয়নুল আবদিন ফারুক (সংসদ সদস্য, নোয়াখালী-২)
পদাধিকারবলে সদস্য: অর্থ সচিব, শিল্প সচিব এবং মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব।
সদস্য-সচিব: বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক।
পুনর্গঠিত এই নির্বাহী কমিটি ট্রাস্টের আইন, বিধিমালা এবং ট্রাস্টি বোর্ডের অর্পিত দায়িত্ব বাস্তবায়ন করবে। পাশাপাশি ট্রাস্টের সার্বিক কার্যক্রম তদারকি, বাণিজ্যিক ও শিল্পপ্রতিষ্ঠানের উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন, চলমান প্রকল্পের অগ্রগতি পর্যবেক্ষণ, হিসাব নিরীক্ষা এবং ভবিষ্যৎ কৌশল নির্ধারণের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে। সরকারের আশা, এই কমিটির মাধ্যমে ট্রাস্টের কল্যাণমূলক কার্যক্রম আরও গতিশীল হবে।
Comments