শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে দিল্লি: লোকসভায় প্রতিবেদন
ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে ঢাকার করা অনুরোধ ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ খতিয়ে দেখছে বলে জানিয়েছে নয়াদিল্লি। দেশটির কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে পররাষ্ট্রবিষয়ক সংসদীয় কমিটিকে এ তথ্য জানানো হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) কংগ্রেস সংসদ সদস্য শশী থারুরের নেতৃত্বে গঠিত parliamentary কমিটি 'ভারত–বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ' শীর্ষক ওই প্রতিবেদনটি লোকসভায় উপস্থাপন করে।
প্রতিবেদনের মূল বিষয়সমূহ: শেখ হাসিনার অনুপস্থিতিতে মামলার বিচার ও দণ্ড দেওয়ার পর তাঁকে দেশে ফেরাতে বাংলাদেশের পক্ষ থেকে করা অনুরোধটি বর্তমান আইন ও প্রচলিত প্রক্রিয়া অনুযায়ী পর্যালোচনধীন রয়েছে। প্রতিবেদনে চরম সংকট বা অস্তিত্বের হুমকির মুখে থাকা ব্যক্তিদের আশ্রয় দেওয়ার ঐতিহ্যগত ও মানবিক মূল্যবোধের অংশ হিসেবেই শেখ হাসিনাকে দেশটিতে থাকার সুযোগ দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়।
ভারতের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে যে, শেখ হাসিনাকে কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম বা ভারতীয় ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর সুযোগ দেওয়া হয়নি। অন্য দেশের বিরুদ্ধে নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে না দেওয়ার নীতিতে ভারত অবিচল রয়েছে।
এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় ভারত সরকার যেন তাদের নীতিনিষ্ঠ, মানবিক অবস্থান এবং আন্তর্জাতিক দায়িত্বের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সংবেদনশীলতা বজায় রাখে, সে বিষয়ে সুপারিশ করেছে কমিটি।
উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে ক্ষমতার পরিবর্তনের পর থেকেই শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকার এবং চলতি বছরের ফেব্রুয়ারিতে গঠিত বিএনপির সরকারের পক্ষ থেকেও তাঁকে ফেরত পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।
Comments