আগামী মাসে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু হবে : মাহদী আমিন
আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহ থেকেই বোয়েসেলের মাধ্যমে বাংলাদেশ থেকে নতুন কর্মী আসতে শুরু করবে মালয়েশিয়ায়। কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনে সাংবাদিকদের সঙে এক মতবিনিময়কালে এ তথ্য জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রীর মুখপাত্র এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।
মালয়েশিয়া সফররত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর উপস্থিতিতে প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবে সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিংয়ে মুখোমুখি হন মাহদী আমিন।
এ সময় তিনি বলেন, বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় উন্মুক্ত করা এবং স্বচ্ছতার সঙ্গে স্বল্প খরচে কর্মী পাঠানোর প্রক্রিয়া দ্রুত শেষ করতে উভয় দেশের উচ্চপর্যায়ে ইতিবাচক ও ফলপ্রসূ আলোচনা হয়েছে।
বোয়েসেলর মাধ্যমে স্বল্প খরচে আগস্টের শেষ সপ্তাহ থেকেই নতুন কর্মী আসা শুরু করবে। সরকার শ্রমবাজারকে সিন্ডিকেটমুক্ত ও স্বচ্ছ রাখতে বদ্ধপরিকর—যাতে সাধারণ কর্মীরা কম খরচে নিরাপদে মালয়েশিয়ায় আসতে পারেন সে চেষ্টা অব্যাহত রাখতে সরকার দৃর প্রতিজ্ঞাবদ্ধ।
প্রেস ব্রিফিং এর শুরুতেই মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশন কুয়ালালামপুর এর হাইকমিশন মনজুরুল করিম চৌধুরীর জানান, আজ প্রেস ব্রিফিং কোন প্রশ্ন করার সুযোগ থাকছে না, শুধু মাত্র গত তিন দিনে মালয়েশিয়ার সাথে তাদের যে মিটিং হয়েছে সেতথ্য দেওয়া হবে। তবে প্রেস ব্রিফিং শেষে সাংবাদিকরা প্রশ্ন করে কোন প্রক্রিয়ায়, কত খরচে বাংলাদেশ থেকে কোন কর্মী যাবে মালয়েশিয়া? প্রশ্নের নির্ভরযোগ্য কোন উত্তর না দিয়েই, শেষ করে দেন প্রেস ব্রিফিং।
Comments