ইতালির কাসকাতে দেল্লে মারমোরেতে সন্দ্বীপ সমিতির বার্ষিক পিকনিক
প্রকৃতির নয়নাভিরাম সৌন্দর্য এবং জলপ্রপাতের কলতানে মুখর পরিবেশের মধ্য দিয়ে ইতালির অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র 'কাসকাতে দেল্লে মারমোরে' (Cascate delle Marmore)-তে অনুষ্ঠিত হয়ে গেল ইতালিস্থ 'সন্দ্বীপ সমিতি'-র বার্ষিক বনভোজন ও মিলনমেলা।
মধ্য ইতালির উম্বরিয়া অঞ্চলের তিরনি (Terni) এলাকায় অবস্থিত কাসকাতে দেল্লে মারমোরে বিশ্বের প্রাচীনতম এবং ইউরোপের অন্যতম উচ্চতম মানবসৃষ্ট জলপ্রপাত। খ্রিস্টপূর্ব ২৭১ অব্দে প্রাচীন রোমানদের তৈরি এই প্রপাতটি প্রায় ৫৪১ ফুট (১৬৫ মিটার) উঁচু থেকে নিচে নেমে এসেছে। সবুজ পাহাড়ি উপত্যকা, স্নিগ্ধ আবহাওয়া আর তিন ধাপে গড়িয়ে পড়া প্রপাতের গর্জন পর্যটকদের বিমোহিত করে। এমন এক অনবদ্য প্রাকৃতিক পরিবেশেই প্রবাসী সন্দ্বীপবাসীরা একত্রিত হয়ে সারাদিন আনন্দ-উৎসবে মেতে ওঠেন।
ছাবের মোহাম্মদ জামালের পরিচালনায় অনুষ্ঠিত এ আয়োজনে সভাপতিত্ব করেন সংগঠনের সাবেক সভাপতি মাহবুবউল মাওলা নাছির। এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের সমন্বয়ক মফিজুর রহমান।
বিশেষ অতিথি ও সংগঠনের জ্যেষ্ঠ ব্যক্তিত্বদের মধ্যে ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্য মোঃ বাহার, শেখ ফরিদ, বেলায়েত হোসেন, আয়ুব মাইটু ও শহীদুল্লাহ শহীদ।
অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনা ও বাস্তবায়নে ভূমিকা পালন করেন পিকনিক বাস্তবায়ন কমিটির প্রধান মোঃ আকতার হোসেন, মোজাম্মেল হোসেন চৌধুরী, কামরুল হাসান টুটুল, রাসেল তালুকদার, আলাউদ্দিন, মোঃ হেলাল উদ্দিন, জাফর ইসলাম, সাইফুল ইসলাম সোহেল, আব্দুর রহমান, আব্দুল কাদের, আরিফ ও মোঃ কবির।
অনুষ্ঠানে নবীন ও তরুণদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পিকনিককে 'ইয়ং জেনারেশন'-এর পক্ষে মোঃ সাকিল, আরিফ, মোহাম্মদ আরমান, সাজ্জাদ, রাফি, রাকিব ও শান অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তুলেন। এছাড়া পুরো আয়োজনটির সফল পরিণতিতে মাইশার দায়িত্বশীল ভূমিকা ও কঠোর পরিশ্রম ছিল এক কথায় অতুলনীয় ও প্রশংসনীয়।
দিনব্যাপী এই আয়োজনে ছিল প্রবাসীদের আড্ডা, ঐতিহ্যবাহী খাবার-দাবার, বিনোদনমূলক খেলাধুলা এবং সাংস্কৃতিক পরিবেশনা। কর্মব্যস্ত প্রবাস জীবন থেকে কিছুটা সময় বের করে ইতালির বৈচিত্র্যময় এই পর্যটন কেন্দ্রে একত্রিত হতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন ইতালি প্রবাসী সন্দ্বীপবাসী।
Comments