চট্টগ্রামে উদ্বোধন হলো ইয়ামাহা-র নতুন শো-রুম
চট্টগ্রামের সি ডি এ আভিনিউ এর মুরাদপুরে যাত্রা শুরু করলো দেশের সবচেয়ে আইকনিক ইয়ামাহা মোটরসাইকেল শো-রুম টুয়েন্টি এইট মোটর্স। শনিবার (২৫ জুলাই) উদ্বোধন করা হয় আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এই শো-রুমটির, যা দেশের মোটরসাইকেলপ্রেমীদের জন্য নতুন এক অভিজ্ঞতার দ্বার উন্মোচন করবে।
বিশাল পরিসরে নির্মিত এই আইকনিক শো-রুমে এক ছাদের নিচে পাওয়া যাবে ইয়ামাহার সব জনপ্রিয় মডেলের মোটরসাইকেল। ফলে ক্রেতারা নিজেদের পছন্দ অনুযায়ী ইয়ামাহা-র বিভিন্ন মডেলের মোটরসাইকেল কেনার সুযোগ পাবেন।
শুধু মোটরসাইকেল ই নয়, শো-রুমটিতে রয়েছে ইয়ামাহার বিশ্বমানের বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করার জন্য আধুনিক সার্ভিস সুবিধা এবং শতভাগ জেনুইন স্পেয়ার পার্টসের নির্ভরযোগ্য সরবরাহ। পাশাপাশি গ্রাহকরা এখান থেকে ইয়ামাহার অফিসিয়াল জেনুইন অ্যাপারেলস ও রাইডিং গিয়ারও সংগ্রহ করতে পারবেন।
উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয় ইয়ামাহা রাইডারস ক্লাবের আয়োজনে বিশাল এক র্যালি দিয়ে। র্যালিটি সিআরবি মোড় থেকে টাইগারপাস হয়ে মুরাদপুরে ইয়ামাহা শো-রুমে পৌঁছায়। অনুষ্ঠানে আসা অতিথি ও মোটরসাইকেল প্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায় ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এসিআই মোটরস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সুব্রত রঞ্জন দাস; টুয়েন্টি এইট মোটর্সের স্বত্বাধিকারী আয়েশা সিদ্দিকা ও তামিম ইকবাল খান। এ ছাড়া অনুষ্ঠানে ইয়ামাহা ও এসিআই মোটরসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।
Comments