বঙ্গভবনে অফিস ও স্পিকারের বাসভবনে থাকবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
বঙ্গভবনে অফিস করবেন এবং সংসদ ভবনসংলগ্ন স্পিকারের সরকারি বাসভবনেই বসবাস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। সম্প্রতি এক আলাপকালে তিনি নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে, শুক্রবার বিকেল থেকেই সংসদ প্রাঙ্গণে স্পিকারের বাসভবন ও এর আশপাশের এলাকায় রাষ্ট্রপতির নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
স্বাস্থ্যগত কারণ দেখিয়ে মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী গত শুক্রবার স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর আজ রবিবার তাঁর প্রথম সরকারি কর্মসূচি রয়েছে: সকাল সাড়ে ১১টায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের স্মৃতির প্রতি পুষ্পস্তবক অর্পণ করবেন তিনি। শেরেবাংলানগরে গিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত ও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন।
Comments