অ্যাসোসিয়েশনঅব মেরিটাইম প্রফেশনালস (বাংলাদেশ) এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) আদর্শে বিশ্বাসী দেশের সামুদ্রিক, বন্দর, নৌপরিবহন, শিপিং, মেরিন ইঞ্জিনিয়ারিং, লজিস্টিকস ও সংশ্লিষ্ট খাতের পেশাজীবীদের সমন্বয়ে গঠিত হয়েছে 'অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস (বাংলাদেশ)'-এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, মেরিটাইম খাতের পেশাজীবীদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা, পেশাগত দক্ষতা উন্নয়ন, সদস্যদের স্বার্থ সংরক্ষণ, গবেষণা ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা, জাতীয় পর্যায়ে মেরিটাইম নীতিমালা প্রণয়নে গঠনমূলক মতামত প্রদান এবং বাংলাদেশের ব্লু ইকোনমি ও নৌপরিবহন খাতের টেকসই উন্নয়নে কার্যকর ভূমিকা পালন করবে এই প্ল্যাটফর্ম।
২০ সদস্যবিশিষ্ট এই কেন্দ্রীয় আহ্বায়ক কমিটিতে দায়িত্বপ্রাপ্তরা হলেন:
- আহ্বায়ক: ক্যাপ্টেন মিয়া মোহাম্মদ রাজিবুল ইসলাম
- সিনিয়র যুগ্ম আহ্বায়ক: ইঞ্জি. জাহিদ হাসান
- যুগ্ম আহ্বায়ক: মুহাম্মদ রিয়াজুল হাসান
- যুগ্ম আহ্বায়ক: তাইফুল ইসলাম
- সদস্য সচিব: প্রকৌশলী রাকিবুল হাসান চৌধুরী
- যুগ্ম সদস্য সচিব (দপ্তর): ফারহান ফুয়াদ
- বন্দরবিষয়ক সম্পাদক: ফারুক হাসান চৌধুরী
- সদস্যবৃন্দ:
- ইঞ্জি. হীরা কামরুজ্জামান
- মীর মোহাম্মদ পলাশ
- প্রকৌশলী ফয়সাল মাহমুদ তালুকদার
- মেরিন অফিসার হিমেল
- ইফতেখার আলভী নিলয়
- মেহেদী হাসান রনি
- রাশেদ খান
- কাজী আশরাফুল আজাদ
- মো. ইয়াসিন আরাফাত
- ইফতেখার আহমেদ রাফি
- এস.এ.এম. নাহিয়ান
- মো. কাওছার আহমেদ
- জামশেদ আলম নিশাদ
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বলেন, দেশের মেরিটাইম খাতের পেশাজীবীদের একটি সুসংগঠিত ও শক্তিশালী প্ল্যাটফর্ম গড়ে তোলার মাধ্যমে জাতীয় উন্নয়ন, আধুনিক বন্দর ব্যবস্থাপনা, সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনা এবং ব্লু ইকোনমির বিকাশে কার্যকর অবদান রাখাই হবে সংগঠনের অন্যতম প্রধান লক্ষ্য। একইসঙ্গে পেশাজীবীদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা এবং আন্তর্জাতিক মানসম্পন্ন প্রশিক্ষণ ও গবেষণা কার্যক্রমে সংগঠনটি অগ্রণী ভূমিকা পালন করবে।
সংগঠনটির পক্ষ থেকে দেশের সকল মেরিটাইম পেশাজীবী, নাবিক, মেরিন ইঞ্জিনিয়ার, বন্দর কর্মকর্তা, নৌপরিবহন বিশেষজ্ঞ, শিক্ষাবিদ ও গবেষকদের এই উদ্যোগে সম্পৃক্ত হয়ে একটি আধুনিক ও দক্ষ মেরিটাইম খাত গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে।
Comments