শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সায়েন্সল্যাব মোড় অবরোধ
দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এইচএসসি ও সমমান পরীক্ষা গ্রহণ এবং পরীক্ষার্থীদের 'ফার্মের মুরগি' সম্বোধন করার অভিযোগ তুলে এর প্রতিবাদে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৪ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।
এ সময় পরীক্ষার্থীরা 'দফা এক দাবি এক, মিলনের পদত্যাগ'; 'এক দুই তিন চার, মিলন তুই গদি ছাড়'; 'আমি কে তুমি কে, ফার্মের মুরগি ফার্মের মুরগি'; 'আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম' ইত্যাদি স্লোগান দিতে শোনা যায়।
এদিকে, প্রায় একই সময়ে রাজধানীর উত্তরার বিএনএস সেন্টারের সামনেও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পরীক্ষার্থীরা। এছাড়া রাজশাহী, বরিশাল বগুড়াসহ দেশের বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভের খবর পাওয়া গেছে।
Comments