টাঙ্গাইলে নৌকায় রঙয়ের কাজ গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ২ দিনমজুরের
টাঙ্গাইলের ভূঞাপুরে নৌকায় রঙয়ের কাজ করতে গিয়ে বজ্রপাতে দুই দিনমজুরের মৃত্যু হয়েছে। বুধবার (১ জুলাই) বিকালে উপজেলার অর্জুনা ইউনিয়নের শুশুয়া চর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার অর্জুনা ইউনিয়নের শুশুয়া চর এলাকার বখতিয়ার ইসলামের ছেলে মো. ফরিদুল ইসলাম (২৫) ও জিন্নদ আলীর ছেলে মো. ইয়াছিন আলী (৩০)।
স্থানীয় সূত্রে জানা যায়, যমুনা নদীর দুর্গম শুশুয়া চরে বুধবার বিকালে তারা একসঙ্গে একটি নৌকায় রঙয়ের (আলকাতরা) কাজ করছিল। এ সময় হঠাৎ বজ্রপাতে তারা ঘটনাস্থলে মারা যায়। পরে স্বজনরা খবর পেয়ে দুইজনের লাশ বাড়ি নিয়ে যান। এদিকে তাদের মৃত্যুর ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
এ ব্যাপারে ভূঞাপুর থানার ওসি একেএম রেজাউল করিম স্থানীয়দের বরাত দিয়ে জানান, শুশুয়ার চরে বজ্রপাতে দুইজন দিনমজুরের মৃত্যুর বিষয়টি তিনি জেনেছেন। আইনগত বিষয় প্রক্রিয়াধীন।
Comments