শিক্ষার্থীদের সফলতা কামনায় ধানসিঁড়ি কলেজে বিদায় সংবর্ধনা
আসন্ন এইচএসসি পরীক্ষায় শিক্ষার্থীদের সাফল্য কামনা, আত্মবিশ্বাস জাগিয়ে তোলা এবং উচ্চশিক্ষার পথে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে নোয়াখালীর কবিরহাট উপজেলার ধানসিঁড়ি কলেজে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, শিক্ষা উপকরণ বিতরণ ও দোয়া মাহফিল হয়েছে।
কলেজ প্রাঙ্গণে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধানসিঁড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি এ কে এম আবুল খায়ের। অনুষ্ঠান সঞ্চালনা করেন নূরউদ্দিন মাস্টার।
অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথিরা শিক্ষার্থীদের উদ্দেশে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। তারা কঠোর অধ্যবসায়, নৈতিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলার আহ্বান জানান এবং পরীক্ষায় সর্বোচ্চ সাফল্য অর্জনের প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধানসিঁড়ি কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের কামরুল ইসলাম আকাশ, অ্যাম্বিশন স্কুল অ্যান্ড কলেজের পরিচালক আরেজ খান নীল, ডাইনামিক স্কুলের প্রধান শিক্ষক ফোরকান উদ্দিন, নবগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পলাশ চন্দ্র ভৌমিক, নবগ্রাম বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সেলিম এবং নবনুর স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি মো. বেলাল হোসেনসহ শিক্ষক, অভিভাবক ও এলাকার গণ্যমান্যরা।
অনুষ্ঠানের শেষ পর্বে বিদায়ী শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। পরে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ ও এইচএসসি পরীক্ষায় সফলতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় ধানসিঁড়ি প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে মালদ্বীপ প্রবাসী সমাজসেবক আবু আহমদ সেলিম মিয়া সংশ্লিষ্ট শিক্ষক, অভিভাবক ও আয়োজকদের শুভেচ্ছা জানান।
Comments