রোটারি ক্লাব অব চিটাগং ক্রাউনের নতুন নেতৃত্বে লুৎফুন নেসা ও সাজিবুল হক চৌধুরী
আগামী ১ জুলাই থেকে শুরু হচ্ছে রোটারি বর্ষ ২০২৬-২০২৭। নতুন রোটারি বছরের জন্য রোটারি ক্লাব অব চিটাগং ক্রাউন-এর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন রোটারিয়ান লুৎফুন নেসা এবং সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করবেন রোটারিয়ান সাজিবুল হক চৌধুরী।
রোটারিয়ান লুৎফুন নেসা একজন সফল নারী উদ্যোক্তা, ব্যবসায়ী ও সমাজসেবী। অন্যদিকে, রোটারিয়ান সাজিবুল হক চৌধুরী পেশায় একজন ব্যাংকার এবং তরুণ নেতৃত্ব বিকাশে সক্রিয় ভূমিকা রেখে আসছেন।
নতুন নেতৃত্বের মাধ্যমে ক্লাব মানবসেবা, শিক্ষা, স্বাস্থ্যসেবা, বৃক্ষরোপণ, রক্তদান, দরিদ্র ও অসহায় মানুষের সহায়তা এবং দুর্যোগকালীন ত্রাণ কার্যক্রমসহ বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ আরও সম্প্রসারণের প্রত্যয় ব্যক্ত করেছে। ক্লাবের সদস্যরা আশা প্রকাশ করেছেন, লুৎফুন নেসা ও সাজিবুল হক চৌধুরীর নেতৃত্বে রোটারি ক্লাব অব চিটাগং ক্রাউন আগামী রোটারি বছরে সেবামূলক কর্মকাণ্ডে আরও গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
Comments