মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভূক্ত বীমা খাতের প্রতিষ্ঠান মেঘনা লাইফ ইনস্যুরেন্স
পিএলসি ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদনের ভিত্তিতে শেয়ারহোন্ডারদের জন্য
১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
কোম্পানির পরিচালনা পর্যদের সভায় ৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত অর্থবছরের
নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
ঘোষিত লভ্যাংশ অনুমোদনের লক্ষ্যে আগামী ২০ আগষ্ট, ২০২৬ বেলা ১১টায়
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে । এ সংক্রান্ত রেকর্ড
ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৩ জুলাই, ২০২৬।
Comments