ফ্রান্সে সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন স্মরণে সভা অনুষ্ঠিত
ফ্রান্সে বাংলাদেশের সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের স্মরণ সভা ও দোয়া মাহফিল হয়েছে।
রবিবার ২১ জুন প্যারিসের অদুরে ওভারভিলার একটি হোটেলে ফ্রান্সে অবস্থানরত বৃহত্তর চট্টগ্রামের প্রবাসীদের ব্যানারে এ স্মরণ সভা ও দোয়া মাহফিল হয়। উদয়ন বড়ুয়ার সভাপতিত্বে ও রাসেল বড়ুয়ার সঞ্চালনায়
অনুষ্ঠিত স্মরণ সভায় সাবেক সংসদ সদস্যরা মহান স্বাধীনতা যুদ্ধে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের অবদান, চট্টগ্রামের অবকাঠামোগত উন্নয়নে তার ভূমিকা এবং মিরসরাই অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠায় তার দূরদর্শী নেতৃত্বের কথা তুলে ধরেন।
সভায় অন্যান্যদের মধ্যে আওয়ামী নেতা এম,এ কাসেম, মুক্তিযুদ্ধা সোহরাব মৃধা, মনজুরুল হাসান চৌধুরী সেলিম, মোজ্জামল হক, সাইদুর রহমান , জাহিদুল ইসলাম ,মনোতোষ বড়ুয়া, জুনু বড়ুয়া, অঞ্জন বড়ুয়া বাবলু, শিবলু বড়ুয়া, জিতু বড়ুয়া, তপন বড়ুয়া, রিটেন বড়ুয়া , রাজীব বড়ুয়া, শ্রীদীপ বড়ুয়া নিপু, চন্দন বড়ুয়া , মুক্তিমান বড়ুয়া, জনি চৌধুরী ,অমিত চৌধুরী মারুপ, সৈকত বড়ুয়া ,সুকান্ত বড়ুয়া, দীপেন বড়ুয়া প্রমুখ।
অনলাইনে সংযুক্ত থেকে বক্তব্য দেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাসান মাহমুদ, সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট মুক্তা আকতার।
পরিশেষে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া-মোনাজাত করা হয়।
Comments