‘বগলদাবা’ বিরোধী দল হব না, ‘জনস্বার্থবিরোধী’ আচরণও করব না: শফিকুর
জাতীয় সংসদে বিরোধী দল হিসেবে 'গ্রহণযোগ্য ও যৌক্তিক' থাকার কথা তুলে ধরে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেছেন, তারা 'বগলদাবা' বিরোধী দলও হবেন না, আবার 'জনস্বার্থবিরোধী' আচরণও করবেন না।
মঙ্গলবার জাতীয় সংসদের এলডি হলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, "আমরা বগলদাবা বিরোধী দল হব না, আবার সংসদের ভেতরে এমন আচরণও করব না যাতে জনস্বার্থ ক্ষুণ্ন হয়।"
জামায়াতে ইসলামীর আমির বলেন, "জনগণ আমাদের পাঠিয়েছে তাদের কথা বলার জন্য। আমরা 'রিজনেবল অ্যান্ড লজিক্যাল' থাকব।
"সংসদে কথা বলার অধিকার সরকারি ও বিরোধী উভয় দলের সদস্যদের থাকলেও সুযোগ দেওয়ার বিষয়টি স্পিকারের এখতিয়ার।"
Comments