সড়ক বন্ধ করে জনভোগান্তি, কলাপাড়ায় বিক্ষোভ-মানববন্ধন
কলাপাড়ায় পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্র ও পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষের নানা প্রতিশ্রুতি ভঙ্গ ও সড়ক বন্ধ কের জনভোগান্তি সৃষ্টির প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। রবিবার বেলা এগারোটায় পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রথম গেট প্রাঙ্গনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন গন অধিকার পরিষদ কলাপাড়া পৌর শাখার সাধারন সম্পাদক রবিউল আউয়াল অন্তর, ক্ষতিগ্রস্থ পরিবারের বাচ্চু মৃধা, কলি বেগম ও মেহেদী হাসান।
বক্তারা বলেন, এই বিদ্যুত কেন্দ্র দুটি নির্মানের সময় স্থানীয় শিক্ষিত যুবকদের চাকুরি প্রদান ও এলাকার রাস্তাঘাট নির্মানসহ নানা প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়নের পরিবর্তে ক্ষতি করেছে। সম্প্রতি পটুয়াখালী বিদ্যুৎ কেন্দ্র কতৃপক্ষ গেট তৈরী করে বন্ধ করে দিয়েছে মরিচবুনিয়া, গন্ডামারি ও নিশানবাড়িয়া গ্রামের চলাচলের রাস্তা। এতে চলাচলে চরম ভোগান্তিতে পড়েছে ৬ হাজার মানুষ। দ্রুত সময়ের মধ্যে সাধারন মানুষের চলাচলে বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষকে কার্যকরী পদক্ষেপ নেয়ার অনুরোধ জানিয়েছেন স্থানীয়রা।
Comments