গোপালগঞ্জে ফল উৎসব অনুষ্ঠিত
চলছে মধু মাস জৈষ্ঠ্য। এসময় গ্রাম থেকে শহরের ফল গাছে থাকে পাকা পাকা সুস্বাদু ফল। এসব ফলের মৌ মৌ ঘ্রানে পাগল করে তোলে সবাইকে। তবে গ্রামগঞ্জে গাছ থেকে ফল পেড়ে খাওয়া গেলেও ঠিক তার উল্টো চিত্র শহুরে জীবনে। বিভিন্ন রসালো ফল কিনে খেতে হয় শহরের বাসিন্দাদের। তবে শহরের থাকা শিক্ষার্থীর অনেকেই দেশীয় ফলের নাম জানে না।
তাই শিক্ষার্থীদের দেশীয় ফলের সাথে পরিচয় করিয়ে দিতে গোপালগঞ্জের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সোনালীস্বপ্ন একাডেমিতে ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে| আজ বৃহস্পতিবার (২১ মে) সকালে সোনালীস্বপ্ন একাডেমি চত্ত্বরে জাতীয় সংগীতের মাধ্যম এ ফল উৎসবের সূচনা করা হয়| পরে বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের হাতে মৌসুমী ফল তুলে দেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মো. নাজমুল ইসলাম| মৌসুমী ফলের মধ্যে ছিলো দেশীয় ফল আম, লিচু ও জামরুল|
শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী অনুষ্ঠানে উপস্থিত হয়ে এসব ফলের সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি স্বাদ গ্রহণ করেন| সবার সম্মিলিত ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিদ্যালয়ের প্রশাসনিক ভবন প্রাঙ্গণ রঙিন ও উৎসবমুখর হয়ে ওঠে| এসময় শিক্ষক ও অভিভাবগণ উপস্থিত ছিলেন|
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা নাজমুল ইসলাম ও শিক্ষার্থীরা মৌসুমী ফলের গুনাগুন তুলে ধরে বলেন, মৌসুমী ফল আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে|কিন্তু আমরা বিদেশী ফলের উপর নির্ভর করে থাকি| সকলের উচিত আমাদের দেশীয় মৌসুমী ফল খাওয়া|আগামীতেও ফল উৎসবের আয়োজনের আশা ব্যক্ত করা হয়|
Comments