ঈদের ফিরতি যাত্রা: আজ মিলছে ৩১ মে’র ট্রেনের টিকিট
পবিত্র ঈদুল আজহা শেষে সাধারণ মানুষের কর্মস্থলে ফেরার সুবিধার্থে ট্রেনের ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। আজ বৃহস্পতিবার (২১ মে) সকাল থেকে আগামী ৩১ মে'র বিভিন্ন আন্তঃনগর ট্রেনের আসন টিকিট দেওয়া হচ্ছে।
যাত্রীদের ভোগান্তি কমাতে বরাবরের মতোই এবারও শতভাগ টিকিট অনলাইনে (রেলওয়ের ওয়েবসাইট ও অ্যাপের মাধ্যমে) বিক্রি করা হচ্ছে।
সার্ভারের ওপর চাপ কমাতে এবং যাত্রীদের সুবিধার্থে টিকিট বিক্রির সময়কে দুই ভাগে ভাগ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ:
আজ সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনের ফিরতি টিকিট বিক্রি শুরু হয়েছে। আজ দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হবে।
বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ২২ মে পাওয়া যাবে ১ জুন ফিরতি যাত্রার টিকিট; ২৩ মে পাওয়া যাবে ২ জুনের টিকিট; ২৪ মে পাওয়া যাবে ৩ জুনের টিকিট এবং ২৫ মে পাওয়া যাবে ৪ জুন
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদ যাত্রার বিশেষ এই সময়ে কেনা অগ্রিম টিকিট কোনোভাবেই ফেরত দেওয়া যাবে না। তাই যাত্রীদের বুঝেশুনে ভ্রমণের তারিখ নিশ্চিত করার অনুরোধ জানানো হয়েছে।
Comments