সৌদিতে ২৭ মে ঈদুল আজহা, বাংলাদেশে হতে পারে ২৮ মে
বিশ্বের মুসলিম সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে সৌদি আরব। আগামী ২৭ মে (বুধবার) দেশটিতে কোরবানির ঈদ উদযাপিত হবে। এর আগের দিন, অর্থাৎ ২৬ মে অনুষ্ঠিত হবে পবিত্র আরাফাতের দিন (হজ)।
রোববার (১৭ মে) সৌদি আরবের আকাশে ১৪৪৭ হিজরি সনের জিলহজ মাসের চাঁদ দেখা যায়। দুই পবিত্র মসজিদ-ভিত্তিক নির্ভরযোগ্য ওয়েবসাইট 'ইনসাইড দ্য হারামাইন' সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে চাঁদ দেখার এই তথ্য নিশ্চিত করেছে।
এবার বিশ্বের প্রথম দেশ হিসেবে সবার আগে আনুষ্ঠানিকভাবে ঈদুল আজহার তারিখ ঘোষণা করে উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়া। শনিবার (১৬ মে) জিলকদ মাসের ২৯ দিন শেষে দেশটির কর্তৃপক্ষ চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করে। খালি চোখে চাঁদ দেখা ছাড়াই বৈজ্ঞানিক হিসাব-নিকাশ ও জ্যোতির্বিজ্ঞানের ওপর ভিত্তি করে তৈরি ক্যালেন্ডার অনুযায়ী আগামী ২৭ মে ঈদুল আজহা উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে দেশটি। জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় এই দুই মুসলিম প্রধান দেশেও আগামী ২৭ মে ঈদ উদযাপিত হবে। এই দুই দেশে চাঁদ দেখা না যাওয়ায় তারা আগামী ২৮ মে ঈদ উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে।
সাধারণত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পর বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়ে থাকে। সেই নিয়ম অনুযায়ী, আগামী ২৮ মে (বৃহস্পতিবার) বাংলাদেশে কোরবানির ঈদ হওয়ার সম্ভাবনা রয়েছে।
তবে বাংলাদেশে ঈদের চূড়ান্ত তারিখ নির্ধারণ করতে আজ সোমবার (১৮ মে) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানেই দেশের আকাশে চাঁদ দেখার ওপর ভিত্তি করে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।
Comments