মাদক বিক্রিতে বাধা, দোকানদারকে পিটিয়ে আহত
ঢাকার কেরানীগঞ্জ উপজেলার শাক্তা ইউনিয়নের খোলামোড়া শাহজালাল রোড এলাকায় মাদক বিক্রিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে পারভেজ (৪৫) নামে এক দোকানদারকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়েছে। সোমবার (১১ মে) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। আহত পারভেজ স্থানীয় নবাবচর গ্রামের বাসিন্দা এবং পেশায় একজন দোকানদার।
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত গনী (৪২), নয়ন (৩৫), হৃদয় (৩৮) ও আবু তালেব (৫০)সহ আরও একজন পারভেজের দোকানের সামনে ইয়াবা ও গাঁজা বিক্রি করছিল। এ সময় পারভেজ তাদের বাধা দিলে তারা ক্ষিপ্ত হয়ে রড ও সাবল দিয়ে তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তার মাথায় সেলাই দেওয়া হয়েছে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গেছে। আহতের মা পারুল বেগম অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে এলাকায় প্রকাশ্যে মাদক বিক্রি চললেও কেউ প্রতিবাদ করার সাহস পায়নি। তার ছেলে দোকানের সামনে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় পরিকল্পিতভাবে হামলার শিকার হয়েছেন। তিনি ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।
এ বিষয়ে কেরানীগঞ্জ মডেল থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল কুদুস বলেন, ঘটনার খবর পুলিশ পেয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া
Comments