আজ থেকে বর্ধিত বাস ভাড়া কার্যকর: বিভিন্ন রুটের নতুন তালিকা
বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাবে আজ রোববার (২৬ এপ্রিল) থেকে দেশজুড়ে কার্যকর হচ্ছে গণপরিবহনের নতুন ভাড়া। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ইতিমধ্যে আন্তঃজেলা, দূরপাল্লা এবং ঢাকা ও চট্টগ্রাম মহানগরী রুটের পুনর্নির্ধারিত ভাড়ার তালিকা প্রকাশ করেছে। যাত্রীদের সুবিধার্থে প্রতিটি বাসে ভাড়ার নতুন চার্ট টাঙিয়ে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
বিআরটিএ-র তালিকা অনুযায়ী, বাসের আসন সংখ্যার ওপর ভিত্তি করে ভাড়ার তারতম্য নির্ধারণ করা হয়েছে। প্রধান কয়েকটি রুটের ভাড়া নিচে দেওয়া হলো:
|
রুট (শুরু - গন্তব্য) |
৫১ আসনের বাস (টাকা) |
৪০ আসনের বাস (টাকা) |
|
ঢাকা - পঞ্চগড় |
১,০০৫ |
১,২৮১ |
|
ঢাকা - টেকনাফ (দীর্ঘতম রুট) |
১,০৪৭ |
১,৩৩৫ |
|
ঢাকা - কক্সবাজার |
৯০০ |
১,১৪৭ |
|
ঢাকা - দিনাজপুর |
৯৭৪ |
১,২৪১ |
|
ঢাকা - রাজশাহী |
৭৭৭ |
৯৯১ |
|
ঢাকা - চট্টগ্রাম |
৭০৪ |
৫৫২* |
|
ঢাকা - সিলেট |
৫৮০ |
৭৪০ |
|
ঢাকা - খুলনা |
৫৪১ |
৬৯০ |
|
ঢাকা - বরিশাল |
৪৬৪ |
৫৯২ |
|
ঢাকা - ময়মনসিংহ |
২৯৪ |
৩৭৫ |
গত ১৮ এপ্রিল সরকার জ্বালানি তেলের দাম পুনর্নির্ধারণ করে, যার প্রভাবে এই ভাড়া বৃদ্ধি অনিবার্য হয়ে পড়ে। বর্তমান তেলের বাজার দর:
-
ডিজেল: ১১৫ টাকা/লিটার (পূর্বমূল্য ১০০ টাকা)
-
অকটেন: ১৪০ টাকা/লিটার (পূর্বমূল্য ১২০ টাকা)
-
পেট্রোল: ১৩৫ টাকা/লিটার (পূর্বমূল্য ১১৬ টাকা)
-
কেরোসিন: ১৩০ টাকা/লিটার (পূর্বমূল্য ১১২ টাকা)
ভাড়া নিয়ে বিতর্ক এড়াতে বিআরটিএ জানিয়েছে, নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি দাবি করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। যাত্রীদের বাসে সংরক্ষিত অনুমোদিত ভাড়ার চার্ট দেখে টাকা পরিশোধ করার পরামর্শ দেওয়া হয়েছে।
Comments