সাতসকালে কেঁপে উঠল ঢাকা ও সিলেট, কতো মাত্রায় ভূমিকম্প হলো?
আজ মঙ্গলবার ভোরে ভারতের মণিপুর রাজ্যে সৃষ্ট একটি মাঝারি মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে রাজধানী ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত। সাতসকালে এই আকস্মিক কম্পনে সাধারণ মানুষের মধ্যে বেশ আতঙ্ক সৃষ্টি হয়।
আজ মঙ্গলবার, বাংলাদেশ সময় ভোর ৬টা ৩১ মিনিটে এই কম্পন অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ভারতের মণিপুরের কামজং এলাকা।
এর গভীরতা ছিল ৬২ কিলোমিটার ও মাত্রা ৫.২ মাত্রা, ইউএসজিএস (যুক্তরাষ্ট্র): ৫.০ মাত্রা, গভীরতা ১০০.৬ কিলোমিটার।
ভূমিকম্পের উৎপত্তিস্থল বাংলাদেশ সীমান্ত থেকে কাছাকাছি হওয়ায় দেশের বিভিন্ন স্থানে এটি বেশ ভালোভাবেই অনুভূত হয়েছে। প্রাথমিকভাবে এখন পর্যন্ত কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভোরবেলা হওয়ায় ঘুমন্ত অনেক মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে ফেসবুকে অনেকেই বিষয়টি নিয়ে পোস্ট দিয়ে নিশ্চিত হওয়ার চেষ্টা করেন।
বিশেষজ্ঞদের মতে, ভূমিকম্পটির গভীরতা মাঝারি হলেও এর এপিসেন্টার বা উৎপত্তিস্থল বাংলাদেশের খুব কাছে হওয়ায় ঢাকা ও সিলেটে কম্পনের তীব্রতা বেশি ছিল। সাধারণত ১০০ কিলোমিটারের বেশি গভীরতায় ভূমিকম্প হলে তার প্রভাব ভূপৃষ্ঠে তুলনামূলক কম অনুভূত হয়, তবে ৫ মাত্রার বেশি কম্পন জনমনে ভীতি সৃষ্টির জন্য যথেষ্ট।
Comments