কাল থেকে এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী
আগামীকাল মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে সারাদেশে একযোগে শুরু হচ্ছে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা। চলতি বছরে এই পরীক্ষায় অংশ নিতে যাচ্ছে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী।
আজ সোমবার (২০ এপ্রিল) দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য তুলে ধরেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
মন্ত্রণালয়ের দেওয়া তথ্যানুযায়ী, এবারের পরীক্ষায় ছাত্র ও ছাত্রীদের সংখ্যা প্রায় সমান। মোট পরীক্ষার্থী: ১৮,৫৭,৩৪৪ জন। ছাত্র: ৯,৩০,৩০৫ জন। ছাত্রী: ৯,২৭,০৩৯ জন।
সবচেয়ে বেশি পরীক্ষার্থী ঢাকা বোর্ডের অধীনে এবং সবচেয়ে কম পরীক্ষার্থী বরিশাল বোর্ডে। ঢাকা বোর্ডের অধীনে তিন লাখ ৬৬ হাজার ৬৫০ জন। এছাড়া রাজশাহী শিক্ষা বোর্ডে এক লাখ ৭৭ হাজার ৭০৯ জন, কুমিল্লায় এক লাখ ৪৬ হাজার ৮১৭ জন, যশোরে এক লাখ ৩৫ হাজার ৮৯ জন, চট্টগ্রামে এক লাখ ৩০ হাজার ৬৬৮ জন, বরিশালে ৮১ হাজার ৮৩১ জন, সিলেটে ৮৯ হাজার ৪২১ জন, দিনাজপুরে এক লাখ ৮১ হাজার ৮৫৪ জন ও ময়মনসিংহে এক লাখ ৮ হাজার ৩৫৯ জন শিক্ষার্থী রয়েছে।
৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন। এর মধ্যে ছাত্র সাত লাখ ৫১ হাজার ৯৩ জন ও ছাত্রী ছয় লাখ ৬৭ হাজার ৩০৫ জন।
মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে তিন লাখ চার হাজার ২৮৬ জন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ নেবেন। এর মধ্যে এক লাখ ৪২ হাজার ৭৯৫ জন ছাত্রী ও এক লাখ ৬১ হাজার ৪৯১ জন ছাত্র। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এক লাখ ৩৪ হাজার ৬৬০ জন শিক্ষার্থী পরীক্ষায় বসবে। যার মধ্যে ছাত্র এক লাখ এক হাজার ৫০৯ জন ও ছাত্রী ৩৩ হাজার ১৫১ জন।
২০২৬ সালের পরীক্ষা সম্পন্ন করতে সারাদেশে মোট তিন হাজার ৮৮৫টি পরীক্ষা কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। মোট ৩০ হাজার ৬৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই পরীক্ষায় অংশ নেবে। সবচেয়ে বেশি কেন্দ্র ঢাকা বোর্ডে, ৫১০টি এবং সবচেয়ে কম কেন্দ্র ময়মনসিংহে, ১৮৮টি। অন্যদিকে, মাদরাসা বোর্ডের আওতায় ৭৪২টি এবং কারিগরি শিক্ষা বোর্ডের আওতায় ৬৫৩টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এবারের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সারাদেশে মোট ৩,৮৮৫টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। দেশের মোট ৩০,৬৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই পাবলিক পরীক্ষায় অংশ নিচ্ছে।
সাধারণ বোর্ডগুলোর মধ্যে ঢাকা বোর্ডে সর্বোচ্চ ৫১০টি কেন্দ্র এবং ময়মনসিংহ বোর্ডে সর্বনিম্ন ১৮৮টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া মাদ্রাসা ও কারিগরি বোর্ডের পরীক্ষা যথাক্রমে ৭৪২টি ও ৬৫৩টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
Comments