নতুন সিটি করপোরেশন বগুড়া: আনুষ্ঠানিক ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে সিটি করপোরেশনের মর্যাদা পেল উত্তরাঞ্চলের প্রবেশদ্বার বগুড়া। সোমবার (২০ এপ্রিল) সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে বগুড়া সিটি করপোরেশনের উদ্বোধন ঘোষণা করেন। এর মাধ্যমে বাংলাদেশের প্রশাসনিক ইতিহাসে নতুন একটি সিটি করপোরেশন যুক্ত হলো।
সরকারি সফরসূচি অনুযায়ী প্রধানমন্ত্রী সকালে বগুড়া পৌঁছান। তিনি প্রথমে বগুড়া জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে আয়োজিত কর্মসূচিতে অংশ নেন। সেখানে বিচার বিভাগের আধুনিকায়নের অংশ হিসেবে 'ই-বেইল বন্ড' (e-Bail Bond) কার্যক্রমের উদ্বোধন করেন। এরপর বেলা সাড়ে ১১টার দিকে তিনি বগুড়াকে সিটি করপোরেশন হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা করেন।
১৮৭৬ সালে প্রতিষ্ঠিত দেশের অন্যতম প্রাচীন পৌরসভা হিসেবে পরিচিত এই শহরটিকে সিটি করপোরেশনে উন্নীত করার দাবি ছিল দীর্ঘদিনের। ২০০৬ সালে এর আয়তন বাড়িয়ে প্রায় ৬৯ দশমিক ৫৬ বর্গকিলোমিটার করা হলেও প্রশাসনিক জটিলতায় সিটি করপোরেশনের
বগুড়া চেম্বার অফ কমার্সসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠন এবং নাগরিক সমাজ এই সিদ্ধান্তকে ঐতিহাসিক হিসেবে অভিহিত করেছেন।
Comments