স্কটল্যান্ডে বাংলা নববর্ষ উদযাপন
মঙ্গলবার (১৪এপ্রিল)স্কটল্যান্ডের রাজধানী এডিনবড়ায় প্রাইভেট হায়ার কারের অরাজনৈতিক সংগঠন Edinburgh PHC Wellfare Association এর আয়োজনে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ।
এডিনবড়ার স্থানীয় একটি হলে দুপুর ১২ টার সময় জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়। প্রথমার্ধে আলোচনা সভায় সংগঠনের সভাপতি আলমগীর কবিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেনের সঞ্চালনায় বাঙালির কৃষ্টি ও নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেন বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, আঞ্চলিক, সাংস্কৃতিক সংগঠনের নেতারা। এর মধ্যে জালাল মোড়ল, আনিস চৌধুরী, ফকরুল ইসলাম, নজরুল ইসলাম, রাজন চৌধুরী, শাহনুর চৌধুরী, আলো,আবু মিরন উপস্থিত ছিলেন।
সংগঠনের সহ সভাপতি এবং বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব শাহ ইমদাদুল হক বাবু'র সার্বিক তত্ত্বাবধানে বাঙালির কৃষ্টি ও ঐতিহ্য তুলে ধরার লক্ষে কয়েকটি স্টল অংশ নেয়। এতে হরেক রকমের পিঠা, মিষ্টি,রসগোল্লা, ঝালমুড়ি এবং বাঙালির চিরায়ত পহেলা বৈশাখের ঐতিহ্যবাহী খাবার পান্তা ইলিশ অনুষ্ঠানকে আরোও প্রাণবন্ত করে তোলে।
অনুষ্ঠানের দ্বিতীয় অধ্যায় সাংস্কৃতিক পর্বে তুহিন মাহামুদ এবং নাজমুল আহসান শামিমের যৌথ পরিচালায় ফোক পাগলা গ্রুপের শিল্পীদের ঐতিহ্যবাহী সংগীত পরিবেশনায় এক ভিন্নমাত্রা যোগ হয়। বাঙালির হাজার বছরের ইতিহাস ও ঐতিহ্য সমৃদ্ধ লোকজ সঙ্গীত পরিবেশনের মাধ্যমে প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে দেশীয় সংস্কৃতির শেকড়কে পরিচয় করিয়ে দেওয়া এবং বিশ্ব সমাজে বাংলাদেশের কৃষ্টিকে তুলে ধরার লক্ষেই এই বিশেষ আয়োজন করা হয়।
ফোক পাগলা গ্রুপের শিল্পী রবিন হোসাইন, আজিম মাহামুদ, জেমস রোজারিও, কল্যাণ চক্রবর্তী, নন্দন বড়ুয়া, মাজবিব, জনি'র মনমাতানো গানে বিমোহিত ও উল্লোসিত উপস্থিত সকলে।
প্রবাসে ব্যস্ত জীবনের মাঝেও নিজস্ব সংস্কৃতি, ঐতিহ্যকে ধারণ করা এবং বিদেশীদের কাছে পরিচিত করার লক্ষেই মূলত এ আয়োজন। প্রবাসে বেড় ওঠা কোমলমতি শিশুদের হৃদয়ে, মন ও মননে বাংলাদেশের প্রতি মমত্ববোধ ও ভালোবাসা জাগিয়ে তোলার নিমিত্তে এই আয়োজন।
অনুষ্ঠানে নারীরা শাড়ি, চূরি এবং পুরুষেরা পাঞ্জাবি পরে অনুষ্ঠানে অংশ নেওয়ায় এবং নৃত্য ও লোকজ সংগীত পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানস্থল একখন্ড বাংলাদেশে পরিণত হয়। শত কর্ম ব্যস্ততার মাঝেও বিদেশের মাটিতে নববর্ষের এমন চমৎকার উপস্হাপন কমিউনিটির মধ্যে ব্যপক সাড়া জাগিয়েছে এবং প্রশংসাও কুড়িয়েছ।
Comments