পাইলট হওয়ার স্বপ্নপূরণে ওয়েলকিন অ্যাভিয়েশন এর বিশেষ সেমিনার অনুষ্ঠিত
বর্তমান সময়ের অন্যতম আকর্ষণীয় পেশা হিসেবে আকাশচুম্বী জনপ্রিয়তা রয়েছে পাইলট-এর। কিন্তু সঠিক গাইডলাইনের অভাবে অনেক মেধাবী শিক্ষার্থীর স্বপ্ন মাঝপথেই থেমে যায়। সেই শূন্যতা পূরণে এবং তরুণ প্রজন্মকে বৈমানিক পেশার প্রকৃত রূপরেখা জানাতে ৩ এপ্রিল রাজধানীর প্রফেশনাল এডভান্সমেন্ট বাংলাদেশ লিমিটেড, 'টাওয়ার অফ আকাশ'-এ অনুষ্ঠিত হয়েছে একটি বিশেষ ক্যারিয়ার গাইডলাইন সেমিনার।
ওয়েলকিন অ্যাভিয়েশন (Welkin Aviation)-এর আয়োজনে সম্পূর্ণ ফ্রিতে এই সেমিনারটি হয়।
অনুষ্ঠানটির মূল সঞ্চালক ও প্রশিক্ষক হিসেবে ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিজ্ঞ এভিয়েশন বিশেষজ্ঞ পাইলট মোহাম্মদ ইমরান খান । ৪ হাজার ঘণ্টারও বেশি উড্ডয়ন অভিজ্ঞতা সম্পন্ন এই বৈমানিক তাঁর দীর্ঘ পেশাগত জীবনের বাস্তব অভিজ্ঞতা থেকে শিক্ষার্থীদের সামনে পাইলট হওয়ার প্রতিটি ধাপ বিস্তারিত তুলে ধরেন।
সেমিনারে পাইলট হওয়ার রোডম্যাপ অর্থাৎ কীভাবে একজন শিক্ষার্থী ধাপে ধাপে নিজেকে এই পেশার জন্য তৈরি করবেন, তার পূর্ণাঙ্গ গাইডলাইন, প্রাইভেট পাইলট লাইসেন্স (PPL) এবং কমার্শিয়াল পাইলট লাইসেন্স (CPL)-এর মধ্যে পার্থক্য এবং কার জন্য কোন পথটি সঠিক, তার বিস্তারিত আলোচনা, বৈমানিক প্রশিক্ষণের আনুমানিক খরচ, প্রশিক্ষণের স্থায়িত্ব এবং বাস্তবসম্মত সময়সীমা নিয়ে স্পষ্ট ধারণা দেয়া হয়। শারীরিক (Medical) এবং শিক্ষাগত যোগ্যতার প্রয়োজনীয় শর্তাবলি সম্পর্কে দিক নির্দেশনা দেয়া হয়। থাইল্যান্ড ও বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে প্রশিক্ষণের অভিজ্ঞতা থেকে আন্তর্জাতিক ফ্লাইং স্কুলের সম্ভাবনা ও সুযোগের ওপর আলোকপাত করা হয় সেমিনারে। এভিয়েশন সেক্টরের বর্তমান অবস্থা এবং ভবিষ্যতে ক্যারিয়ার গড়ার সম্ভাবনা নিয়েও বিশেষ আলোচনা হয়।
পাইলট মোহাম্মদ ইমরান খান, যিনি ইতিপূর্বে গ্যালাক্সি ফ্লাইং একাডেমি ও স্কাই স্টার ফ্লাইং স্কুল-এর সিইও (CEO) হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং থাইল্যান্ডের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এভিয়েশন ইন্সট্রাক্টর হিসেবে কাজ করেছেন, শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন । তিনি বলেন, 'পাইলট হওয়া শুধু একটি স্বপ্ন নয়, এটি সঠিক পরিকল্পনা এবং কঠোর পরিশ্রমের সমন্বয়। আমরা চেয়েছি এই ফ্রি সেশনের মাধ্যমে শিক্ষার্থীদের মনের সব দ্বিধা দূর করতে'।
Welkin Aviation আশা প্রকাশ করে যে, এই ধরনের উদ্যোগ ভবিষ্যতে বাংলাদেশের এভিয়েশন সেক্টরে আরও দক্ষ জনবল তৈরিতে সহায়ক ভূমিকা পালন করবে।
এই পুরো আয়োজনের মিডিয়া পার্টনার হিসেবে কাজ করেছে ঢাকা জার্নাল।
Comments