বাসসের এমডি ও প্রধান সম্পাদক কামাল উদ্দিন মজুমদার
বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক হিসেবে জ্যেষ্ঠ সাংবাদিক মো. কামাল উদ্দিন মজুমদারকে নিয়োগ দিয়েছে সরকার। আজ মঙ্গলবার (৭ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই নিয়োগের তথ্য জানানো হয়।
যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছরের জন্য তিনি এই পদে চুক্তিভিত্তিক দায়িত্ব পালন করবেন। বাসস আইন ২০১৮-এর ধারা ১০(১) অনুযায়ী, এই দায়িত্ব গ্রহণের আগে তাঁকে অন্য যেকোনো পেশা, ব্যবসা বা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক ত্যাগ করতে হবে। জনস্বার্থে রাষ্ট্রপতির আদেশক্রমে এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
সাংবাদিক মহলে কামাল উদ্দিন সবুজ নামে পরিচিত এই অভিজ্ঞ গণমাধ্যম ব্যক্তিত্ব বর্তমানে 'দৈনিক দেশ রূপান্তর' পত্রিকার প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং বাসসের বার্তা সম্পাদক হিসেবেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি সদ্য বিদায়ী এমডি মাহবুব মোর্শেদের স্থলাভিষিক্ত হলেন।
Comments