ভাইরাল তাইজুল ইসলাম তাজু ২.০" ফেসবুক পেজ উধাও
কুড়িগ্রামর নাগেশ্বরী উপজেলা নারায়ণপুর ইউনিয়নের স্থানীয় বাসিন্দা নির্মাণ শ্রমিক তাজুল ইসলাম সরকারি রেটে জিলাপি বিক্রির কন্টেন্ট তৈরি করে ভাইরাল হয়েছেন , কিন্তু তার তাজু ২.০"ফেসবুক পেজ হঠাৎ উধাও।গত ২৬ শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে ২৮ শে মার্চ নারায়ণপুর বাজারে সরকারি রেটে জিলাপি বিক্রি ভিডিও তৈরি করে ভাইরাল হোন তাইজুল ইসলাম তাজু।প্রথমে মাএ ১০ হাজার ফলোয়ার নিয়ে ১ সপ্তাহের ব্যবধানে ১ মিলিয়ন ভিউয়ার ছাঁড়িয়ে যায়।
কিন্তু রবিবার ৫ ই এপ্রিল দুপুরে তার ঘনিষ্ঠ সহযোগী শাহ আলম হোসেন নিশ্চিত করেন তাইজুল ইসলাম তাজুর ফেসবুক পেজ উধাও হয়। তবে এটি মেটার ফেসবুক প্রযুক্তিগত সাময়িক সমস্যার কারণে ঘটেছে বলে বিশেষজ্ঞদের বরাতে দাবী করেছেন। তবে সিস্টেম হালনাগাদের কারণে এমনটি হওয়া স্বাভাবিক বলে স্বল্প সময়ের মধ্যে ফিরে পাওয়া সম্ভব।
এ ব্যপারে থটস অব বিল্লাল পেজের অনার বিল্লাল বলেছেন ফেসবুক তাজু পেজটি সাসপেন্ড করেছে। বিভিন্ন কারণে এটা হতে পারে। এখন অপেক্ষা করতে হবে।।
Comments