আল হুদা ট্রাষ্টের আয়োজনে স্কটল্যান্ডে ঈদ পুর্নমিলনী
মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় উৎসবের মধ্য সবচেয়ে বড় ও অন্যতম উৎসব 'ঈদুল ফিতর বা ঈদ উৎসব'। ধনী, গরীব, ধর্ম-বর্ণ, নারী-পুরুষ, শিশু-কিশোর, আবালবৃদ্ধ-বনিতা নির্বিশেষে ঈদ আনন্দের এই উষ্ণ ছায়ায় একাকার হয়ে যায় সকলের অন্তর। এ এক চিরায়িত মুসলিম উম্মাহর অনন্য রুপ ও অনবদ্য আত্মপ্রকাশ। এই ধারা যুগ যুগ ধরে চলে আসছে। প্রবাসের মাটিতে বেড়ে ওঠা নতুন প্রজন্মের একটি বড় অংশ এই আনন্দ থেকে অনেকটা দূরে। পরিবেশ, পরিস্থিতি, সমাজব্যবস্থা ও কর্ম জীবনের নানা জটিলতায় আটকা পড়ে বঞ্চিত হয় ঈদের আনন্দ থেকে। তবে পৃথিবীর প্রায় দেশেই মুসলিম কমিউনিটির ব্যাপকতা বৃদ্ধি পাচ্ছে এবং পরিবেশ অনেকটা অনুকূলে যার ফলশ্রুতিতে ঈদ আনন্দ উপভোগ করছে অনেকেই। এ বছর শুক্রবার ঈদের দিন থাকায় আনন্দের মাত্রা একটু বেশি। প্রবাসের ঈদ একটু ব্যতিক্রম। ছুটির দিন গুলোতে অনেকেই বিভিন্ন সংগঠনের মাধ্যমে ব্যাপক আকারে উদযাপিত করে থাকে ঈদের অনুষ্ঠান। তাইতো ঈদের আমেজ ও আনন্দের রেশ যেন এখনও কাটেনি।
স্কটল্যান্ডের রাজধানী এডিনবড়ার বাংলাদেশি কমিউনিটি অধ্যূষিত এলাকার একটি কমিউনিটি সেন্টারে ২৯ মার্চ রবিবার 'আল হুদা ট্রাষ্ট'এর আয়োজনে বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে উদযাপন হলো ঈদ পুর্নমিলনী অনুষ্ঠান।
এতে অংশ নেন সংগঠনের সভাপতি আব্দুল মুকিত, সাধারণ সম্পাদক শাহিনুর ইসলামসহ সভাপতি ছনোয়ার মিয়া, প্রধান উপদেষ্টা ও ব্যবসায়ী শহিদ চৌধুরী, ড.আহাদ চৌধুরী, মোখলেছুর রহমান, স্কটিশ পার্লামেন্টের এমপি প্রার্থী আবু মিরনসহ সামাজিক, রাজনৈতিক, সাংবাদিক, ব্যবসায়িক ও কমিউনিটির বিশিষ্টজনেরা।
অনুষ্ঠানে একেকজন একেক রকমের ভিন্ন স্বাদের খাবার পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে উঠে। একে অপরের সাথে সৌহাদ্য ও ভ্রাতৃত্বপূর্ণ আলাপচারিতার মাধ্যমে আন্তরিকতার এক সেতুবন্ধন তৈরি হয়। যা কমিউনিটির জন্য খুবই জরুরি। অনুষ্ঠানে ছোট ছোট কোমলমতি শিশু-কিশোরের কোলাহলে মুখর হয়ে ওঠে মিলানায়তটি।
Comments