ইতালিতে মিলান কন্স্যুলেট জেনারেল এর আয়োজনে জাতীয় ও স্বাধীনতা দিবস উদযাপন
যথাযথ মর্যাদায় বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করেছে বাংলাদেশ কনসুলেট জেনারেল মিলান ইতালির আয়োজনে। ২৬ মার্চ প্রত্যুষে কনস্যুলেট অফিসে জাতীয় সংগীতের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। বিকেলে ইতালির মিলনের একটি অভিজাত হলে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ কনসুলেট জেনারেল মিলান ইতালির কনসাল জেনারেল মোহাম্মদ রফিকুল আলম।
অনুষ্ঠানে বাংলাদেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রীর পাঠানো বাণি পাঠ করেন কনসুলেটর কর্মকর্তারা।
এতে অংশ নেন কনস্যুলেটের কর্মকর্তা কর্মচারী, ইতালি ও বিভিন্ন দেশের কুটনৈতিকবৃন্দ,মিলানোস্থ জাতীয়তাবাদী দল-বিএনপি, ইসলামিক ফোরাম, মিলান বাংলা প্রেসক্লাব ইতালির সদস্য ও বিভিন্ন গনমাধ্যমের সাংবাদিক সহ সামাজিক রাজনৈতিক,সাংস্কৃতিক, ইসলামিক সংগঠনসহ সাধারণ প্রবাসী বাংলাদেশীরা।
এ সময় সকল বীর শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এবং তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় এবং বাংলাদেশের অগ্রগতি উন্নয়নের লক্ষ্যে করা হয় বিশেষ দোয়া ও মোনাজাত।শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয় মহান জাতীয় ও স্বাধীনতা দিবসের আয়োজন।
Comments