ছাত্রদলের নতুন কমিটি ঈদের পর
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল–এর নতুন কমিটি গঠন নিয়ে জোরালো আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে বিভিন্ন নেতার আয়োজিত ইফতার পার্টিকে কেন্দ্র করে এ গুঞ্জন আরও বাড়ছে।
বর্তমান কেন্দ্রীয় কমিটির মেয়াদ প্রায় শেষ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটির মেয়াদ আগেই শেষ হয়েছে। ফলে নতুন কমিটি গঠন নিয়ে নেতা-কর্মীদের মধ্যে স্বাভাবিকভাবেই প্রত্যাশা তৈরি হয়েছে।
রমজান উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একাধিক নেতা ইফতার পার্টির আয়োজন করছেন, যেখানে নেতা-কর্মীদের সমাগম হচ্ছে এবং নিজেদের অবস্থান জানান দেওয়ার চেষ্টা করছেন পদপ্রত্যাশীরা। যদিও তারা সরাসরি প্রার্থিতার কথা বলছেন না,তবে এসব আয়োজনকে নতুন কমিটি গঠনের প্রস্তুতির অংশ হিসেবে দেখা হচ্ছে।
এদিকে সংগঠনের বর্তমান নেতৃত্ব জানিয়েছে,নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত নেবেন তারেক রহমান। তাঁর সিদ্ধান্ত অনুযায়ীই কমিটি গঠন,পরিবর্তন বা বহাল থাকবে।
ছাত্রদলের নতুন কমিটি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা না এলেও মাঠপর্যায়ে তৎপরতা এবং ইফতার-কেন্দ্রিক সমাবেশ ইঙ্গিত দিচ্ছে যে,শিগগিরই সংগঠনটিতে নেতৃত্ব পরিবর্তন হতে পারে। ঈদের পরই বিএনপি হাই কমান্ড থেকে সিদ্ধান্ত আসবে বলে জানা গেছে।
Comments