মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু
মালদ্বীপের দিগুড়া আইল্যান্ডে একটি গেস্ট হাউসে ভয়াবহ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ জন বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় আরও ২ জন বাংলাদেশি গুরুতর দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত ৫ প্রবাসী হলেন:তাজ উদ্দিন ইসলাম,মো. সদর আলী,মো. রবিন মোল্লা.সফিকুল ইসলাম ও মো. নূরনবী সরকার
আহতরা হলেন: জামাল উদ্দিন ও সাদ্দাম হোসেন। তাদের বর্তমান অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিস্ফোরণের পর ওই গেস্ট হাউস থেকে ৭ জনকে গুরুতর দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় ৫ জনের মৃত্যু হয়। বাকি দুইজনের মধ্যে একজনকে আইসিইউ (ICU) এবং অন্যজনকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বাংলাদেশ হাইকমিশনের তৎপরতা: মালদ্বীপস্থ বাংলাদেশ হাইকমিশনের শ্রম কাউন্সিলর মো. সোহেল পারভেজ জানিয়েছেন: হাইকমিশনের একটি প্রতিনিধিদল ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহতদের চিকিৎসার সার্বক্ষণিক খোঁজখবর রাখা হচ্ছে। নিহতদের মরদেহ দ্রুততম সময়ের মধ্যে দেশে স্বজনদের কাছে পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
স্থানীয় প্রশাসন দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে। এই হৃদয়বিদারক ঘটনায় মালদ্বীপে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
Comments