সাতক্ষীরার কেন্দ্রীয় মন্দিরে দুঃসাহসিক চুরি
সাতক্ষীরা শহরের অবস্থিত জেলার কেন্দ্রীয় মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। গভীর রাতে মন্দিরের একাধিক কক্ষের তালা কেটে স্বর্ণালংকার, রুপা ও দানবাক্সের নগদ অর্থ লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। মন্দির কর্তৃপক্ষের প্রাথমিক হিসাবে প্রায় ১৮ লাখ টাকার সম্পদ চুরি হয়েছে।
বুধবার (১১ মার্চ) মধ্যরাতে এ ঘটনা ঘটে। চোর মায়ের বাড়ি মন্দিরের কালীমন্দির, অন্নপূর্ণা মন্দির, রাধাগোবিন্দ মন্দির ও জগন্নাথ মন্দিরের তালা কেটে ভেতরে প্রবেশ করে। এরপর প্রতিমার বিভিন্ন স্বর্ণালংকার, প্রায় পাঁচ ভরি রুপা এবং দানবাক্সের নগদ অর্থ নিয়ে যায়।
এ ঘটনায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। মন্দির কর্তৃপক্ষ দ্রুত চোরদের গ্রেপ্তার ও মন্দিরের নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে এবং সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত শুরু করেছে।
Comments