জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাগফিরাত কামনা
পবিত্র মাহে রমজান উপলক্ষে ইতালি বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল হয়েছে। রাজধানী রোমের একটি স্থানীয় হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
সংগঠনের সদ্য সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রহমান সালাম সভাপতিত্বে ও সদ্য সাবেক যুগ্ম সাধারন সম্পাদক আবুল কালাম সায়মন সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান রতনের যৌথ পরিচালনায় এসময় অন্যান্য নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক নির্বাচিত সভাপতি শাহ তাইফুর রহমান ছোটন, সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক খন্দকার নাছির উদ্দিন, সদ্য সাবেক সহ-সভাপতি সাজ্জাদুল কবির, হাজী নুরুল আলম, মাইনুল আলম খোকন, মাসুম বিল্লাহ, রোম মহানগরের সাবেক সভাপতি হুমায়ুন কবির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান মোল্লা, জুয়েল আহমেদ, সাবেক কোষাধ্যক্ষ আবুল কালাম, সাবেক প্রচার সম্পাদক শহিদুল ইসলাম।
এছাড়াও ইতালি যুবদলের সভাপতি জাকির হোসেন গনি, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো: আইয়ুব আলী ও সদস্য সচিব দেলোয়ার হোসেন, শ্রমিক দলের সাধারণ সম্পাদক মশিউর রহমান এবং জিয়া সাইবার ফোর্সের আহ্বায়ক সাব্বির আহমেদসহ বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ প্রবাসী মুসল্লিরা এই আয়োজনে শরিক হন।
ইফতারের পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, প্রবাসে থাকলেও দেশের প্রতি আমাদের দায়বদ্ধতা অপরিসীম। এ ধরনের আয়োজন প্রবাসীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করে। তারা দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এবং প্রবাসে জাতীয়তাবাদী শক্তিকে আরও ঐক্যবদ্ধ রাখতে সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।
ইফতারের আগ মুহূর্তে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত এবং তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।
Comments