মুকসুদপুরে সড়ক দুর্ঘটনা: প্রাণ গেল দুই কিশোর পরীক্ষার্থীর
গোপালগঞ্জের মুকসুদপুরে ট্রাক ও মোটর সাইকেলের মুখোমুখী সংঘর্ষে এসএসসি পরীক্ষর্থী দুই বন্ধু নিহত হয়েছে। আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারী) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার নিশিতলায় এ দুর্ঘটনা ঘটে। মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহতরা হলো- মুকসুদপুর পৌরসভার দক্ষিণ চন্ডিবরদী এলাকার জাহিদ মিয়ার ছেলে রাফসান রাফি (১৬) ও শিমুলশুর গ্রামের শিশির মজুমদারের ছেলে অনুজ মজুমদার (১৬)। এবছর মুকসুদপুরের এস জে সরকারী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দেয়ার কথা ছিলো।
ওসি মো: আব্দুল্লাহ আল মামুন জানান, দুপুরের দিকে বন্ধু অনুজ মজুমদারকে নিয়ে পারিবারিক কাজে জন্য একটি মোটর সাইকেলে করে রাফসান রাফি নিশিতলার দিকে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা একটি মালবোঝাই ট্রাকের সঙ্গে মোটর সাইকেলের মুখোমুখী সংঘর্ষ ঘটে। এতে রাফসান রাফি ও অনুজ মজুমদার মারাত্মক আহত হয়। তাদের উদ্ধার প্রথমে তাকে মুকসুদপুর উপজেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
পরে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে রাফসান রাফি ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অনুজ মজুমদার মারা যায়।
Comments