নড়াইলে আধিপত্য বিস্তারের জেরে নিহত ৪
নড়াইল সদর উপজেলায় আধিপত্য বিস্তারের জেরে দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় বাবা-ছেলেসহ চারজন নিহত হয়েছেন।
আজ সোমবার ভোরে উপজেলার সিঙ্গাশোলপুর ইউনিয়নের বড়কুলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন বড়কুলা গ্রামের খলিল শেখ (৬৫), তাঁর ছেলে তাহাজ্জুদ শেখ (৪০), প্রতিবেশী ফেরদৌস শেখ (৩৩) ও একই গ্রামের ওসিকুর ফকির।
Comments