ভিন্নমত দমন নয়—স্বাগত জানানোই হোক নতুন রাজনৈতিক সংস্কৃতি: জামায়াত আমির
গণমাধ্যমের স্বাধীনতাকে একটি সুস্থ গণতন্ত্রের প্রথম শর্ত হিসেবে উল্লেখ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান।
আজ বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার ভেরিফায়েড প্রোফাইল থেকে এক পোস্টে তিনি এ কথ্য বলেন।
তিনি বলেন, 'মতপ্রকাশের স্বাধীনতার জন্যই জুলাই। ফ্যাসিবাদের ১৭ বছরে বর্তমান সরকারি দল ও আমরা—উভয় পক্ষই স্বাধীন মতপ্রকাশের ক্ষেত্রে দমন-পীড়নের শিকার হয়েছি। আমরা সেই অন্ধকার সময়ে আর ফিরতে চাই না।'
তিনি আরও বলেন, 'গণমাধ্যমের স্বাধীনতা একটি সুস্থ গণতন্ত্রের প্রথম শর্ত। ভিন্নমত দমন নয়—স্বাগত জানানোই হোক নতুন রাজনৈতিক সংস্কৃতি।'
Comments