গোপালগঞ্জে জেলা প্রশাসকের বাস ভবনের সামনের সড়কে ককটেল বিস্ফোরণ
গোপালগঞ্জে জেলা প্রশাসকের বাস ভবনের সামনের সড়কে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দূর্বৃত্তরা। এসময় বিকট শব্দে ককটেল বিস্ফোরণ ঘটলে এলাকা জুড়ে আতংক ছড়িয়ে পড়ে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারী) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলা শহরের বঙ্গবন্ধু সড়কের উপর এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সন্ধ্যার দিকে জেলা প্রশাসকের বাসভবনের সামনে জেলার গুরুত্বপূর্ণ সড়ক বঙ্গবন্ধু সড়কে ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে বিকট শব্দে বিস্ফোরিত হলে এলাকা জুড়ে আতংক ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে পুলিশ প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে কে বা কার আর কেন এ ঘটনা ঘটিয়েছে তার কারণ জানাতে পারেনি পুলিশ। এ ঘটনায় পুরো এলাকাজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে আইনশৃংখলা বাহিনী। পর পর কয়েকটি ককটেল বিস্ফোরনের ঘটনা ঘটলে কোন কুল কিনারা পায়নি আইন শৃংখলা বাহিনীর সদস্যরা।
এর আগে গত ২৮ জানুয়ারী গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারকের বাস ভবনে এবং ২৬ জানুয়ারী গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয়ের মূল গেটের সামনে ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। ৩০ জানুয়ারী গোপালগঞ্জ শহরের বেদগ্রাম এলাকায় আনসার ব্যাটাডলিয়ান অফিস কমপাউন্ডে ককটেল বিস্ফোরন ঘটে এবং এরও আগে ১২ ডিসেম্বর চীপ জুডিশিয়াল ম্যাজিষ্টেট আদালতের সামনে ককটেল বিস্ফরেনের ঘটনা ঘটে। গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মুহাম্মদ সরোয়ার হোসেন বলেন, দুষ্কৃতিকারীরা একটি ককটেল নিক্ষেপ করলে বিস্ফোরণে এলাকায় বিকট শব্দ হয়। এসময় দুষ্কৃতিকারীরা দ্রুত স্থান ত্যাগ করে চলে যায়। দুষ্কৃতিকারীদের গ্রেপ্তারের জন্য অভিযান পরিচালনা অব্যাহত আছে। বর্তমানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও রাস্তায় যান চলাচল স্বাভাবিক আছে। গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে
Comments