স্বাধীনতা বিরোধীদের চক্রান্ত এ দেশের মানুষ বার বার রুখে দিয়েছে : আসলাম চৌধুরী
কুমিরায় গণসংযোগে মানুষের জোয়ার সৃষ্টি হয়েছে। পথে পথে চট্টগ্রাম ৪ সংসদীয় আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরীকে ফুল দিয়ে বরণ করে নেন এলাকার নারী, পুরুষ, শিশু ও বৃদ্ধরা।
ছদ্ধ বেশি ধর্ম ব্যবসায়িদের মানুষ প্রত্যাখান করেছে। যারা দেশের বিরুদ্ধে দেশের স্বাধীনতা যুদ্ধের সময় দেশ বিরোধী হিসেবে রাজাকার উপাধি পেয়েছে আজ তারা এখন ধর্মকে ব্যবহার করে জাতির সাথে প্রতারণা করতে মাঠে নেমেছে। দেশ ও জাতি তাদের প্রতারণায় পা দিবে না। তাদের রাষ্ট্র বিরোধী ষড়যন্ত্র বার বার পরিচালিত হচ্ছে। কিন্তু স্বাধীন বাংলাদেশের মানুষ তাদের সকল ষড়যন্তু রুখে দিতে আগামী ১২ ফের্রুয়ারী ধানের শীষে ভোট দিয়ে এদেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করবে বলে মন্তব্য করেন চট্টগ্রাম ৪ সংসদীয় আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী।
৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে কুমিরা ইউনিয়নের আংশিক এলাকা গণসংযোগ করেন আসলাম চৌধুরী।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া, সীতাকুণ্ড উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী মহিউদ্দিন, আনোয়ারুল আযম মুকুল, শামসুদৌহা, নুরুল আজিম সবুজ, সাহাবুদ্দিন, জহির উদ্দিন বাবলু, জানে আলম বাবুল, ইদ্রিছ মনি, ফজলুল করিম চৌধুরী, হারুন উর রশিদ ইব্রাহিম, হেলাল উদ্দিন, আব্দুল মালেক মানিক, আলমগীর মেম্বার, রবিউল হোসেন লিটন ,সাখায়াত হোসেন পলাশ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব কোরবান আলী সাহেদ, মামুন মেম্বার, বেলাল উদ্দিন, আমজাদ হোসেন টিটৃ, ওমর কাইছার, ইব্রাহিম সওদাগর, আবুল হোসেন, মাহবুবুল আলম, হামিদুর রহমান মাস্টার, মোঃফারুক,কামাল উদ্দিন, আব্দুল্লাহ আল মামুন, রতন দে, সফি মেম্বার, হায়সাম সিদ্দিকী জনি, ইয়াসিন আরাফাত, তমাল হোসেন, আলমগীর হোসেন, শাহীন, মোঃ জাবেদ।
Comments