স্পোর্টসম্যানরা কখনও খারাপ কাজ করতে পারে না - সেনাপ্রধান
ময়মনসিংহের ত্রিশালে দেশের প্রথম অলিম্পিক কমপ্লেক্সের ভিত্তিপ্রস্থর করেছেন সেনাপ্রধান ওয়াকার উজ জামান। রোববার (০১ ফেব্রুয়ারী) দুপুরে ময়মনসিংহের ত্রিশালের চেলের ঘাটে প্রায় ১৭৩ একর জমিতে আন্তর্জাতিক মানের দেশের প্রথম অলিম্পিক কমপ্লেক্সর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
অলিম্পিক কমপ্লেক্সের ভিত্তিপ্রস্থর স্থাপন শেষে সেনাপ্রধান ও অলিম্পিক অ্যাসোসিয়শনের সভাপতি জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, দ্রুত কাজ সম্পন্ন করতে প্রচুর অর্থের প্রয়োজন। এই অলিম্পিক কমপ্লেক্সের নির্মাণ কাজ শেষ হলে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের ইভেন্ট গুলো অগ্রাধিকার পাবে। যা আন্তর্জাতিক ভ্যানুতে রূপান্তর হবে। যেখানে এশিয়ান গেমসের মতো বড়বড় খেলা হবে। এতে দেশের স্পোর্টস এন্ড গেইম অনেক এগিয়ে যাবে, তরুণ প্রজন্ম ও জাতি উপকৃত হবে। রোববার দুপুরে ৫-৬ বছরের মধ্যে প্রকল্পটি সম্পন্ন হতে ৩৪ থেকে ৩৮ কোটি টাকা লাগবে।
তিনি আরো বলেন, অনেক মানুষ দেখেছি, কিন্তু এমন মানুষ দেখি নাই যারা স্পোর্টসের সাথে জড়িত তাদেরকে খারাপ কাজ করতে। খেলাধুলা মানুষকে খারাপ কাজ, নেশা থেকে দূরে রাখে। যুবক সমাজকে খেলাধুলার সাথে বেশি করে জড়াতে হবে। সেই জন্য তাদেরকে পরিবেশ সৃষ্টি করে দিতে হবে।
এর আগে সকালে ময়মনসিংহ সিটি করপোরেশনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে বিভাগীয় আইনশৃঙ্খলা বাহিনী উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মতবিনিময় সভা করেন সেনা প্রধান।
Comments